Diy Venturi Aerator With Pvc Pipe | পিভিসি পাইপ দিয়ে কম খরচে বিদ্যুৎবিহীন ভেনচুরি এয়ারেটর তৈরি

আপনারা জানেন যে জলাশয়ের পানিতে অক্সিজেনের স্তর বৃদ্ধি করতে অনেক সময় ভেনচুরি এরেটর ব্যবহার করতে হয়। এই ধরনের এয়ারেটর যদিও পানির গুণগত মান বাড়িয়ে থাকে। ভেনচুরি এরেটর এর ম্যাকানিজম আপনারা সবাই কমবেশি জানেন।পানিকে আন্দোলিত করার জন্য একটি মোটরের প্রয়োজন হয় যা চালাতে বিদ্যুৎ এর প্রয়োজন হয়। তো আমি আজ আপনাদের এমন একটি ভেনচুরি এরেটর তৈরির পদ্ধতি শেখাব যেটা আপনি আপনার ফিশারির হাউস এর পানির ট্যাংক এর পানির উচ্চতাকে ব্যবহার করে কাজে লাগাতে পারবেন কোন ধরনের বিদ্যুৎ ব্যবহার না করেই । এই ভেনচুরি এয়ারেটরটি আপনারা পানির ট্যাকং এর কাছাকাছি পুকুরে কিংবা হাউজে সেটিং করতে পারবেন।

আর এই ভেনচুরি এয়ারেটর তৈরি করার জন্য অবশ্যই কয়েকটি উপকরণ লাগবে।

১। পিভিসি পাইপ। ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চি
২। তিন ইঞ্চি এলবো
৩।কয়েকটি ড্রপারের কেপ ।

ভেনচুরি এয়ারেটর তৈরির প্রক্রিয়া

প্রথমে এই পিভিসি পাইপ ৬ ইঞ্চি করে টুকরা করে নিতে হবে। সাধারণত প্রয়োজন অনুসারে আপনারা আপনাদের সুবিধামত সাইজ অনুযায়ী কেটে নিবেন। কাটা শেষ হয়ে গেলে কাটা পাইপের মাথা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিবো । এরপর আমাদের ড্রপারের ক্যাপগুলোকে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করা শেষ হয়ে যাওয়ার পর ক্যাপের মাথাগুলো পরিষ্কার করে নিতে হবে। এরপর পাইপগুলোর ভেতরে আঠা দিয়ে এই ড্রপারের ক্যাপগুলো ঢুকিয়ে নিতে হবে ।
এরপর পাইপগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে এলবো দিয়ে সংযোগ করে নিতে হবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী পাইপের সংখ্যা কমাতে বা বাড়াতে পারেন। প্রক্রিয়াটি পড়ে জটিল মনে হলে বা না বুঝলে আপনারা নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

বানানোর পর এই এরেটরটিকে পানির ট্যাংক এর মেইন পাইপের সাথে সংযোগ দিতে হবে। দেখবেন যে পাইপ দিয়ে পানি বের হবার পাশাপাশি উপরে পাইপ দিয়ে বাতাস ও প্রবেশ করবে যা পানিতে অক্সিজেনের পরিমাণ বৃধি করবে।

তো এই রকম একটি ছোট ভেনচুরি এয়ারেটর আমি হাউসে সেটিং করতে বানিয়েছিলাম। খুব ভাল ভাবেই এটা পানিতে অক্সিজেন এর ফ্লো দিতে পারছিল। আপনারাও ট্রাই করে দেখতে অপারেন।
ভেনচুরি এরেটর বানানোর এই পদ্ধতি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন 

ধন্যবাদ

আপনার মন্তব্য জানান

Your email address will not be published. Required fields are marked *